বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দেখতে চায় ভারত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবিঃ সংগৃহীত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবিঃ সংগৃহীত

ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত। শুক্রবার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ আশা প্রকাশ করেন।

বৈঠক সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে যখন বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান। 

আরও পড়ুন: জাপানে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

এ বিষয়ে বৈঠক সূত্র আরও জানায়, যদি আরও কিছু সংস্কার প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদিকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা।

এছাড়া, বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ও আলোচনা হয়। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মন্তব্য না করলেও তারা বিষয়টি নথিভুক্ত করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য সরকার পতন