জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪১ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার ঠিক আগে সাধারণ পরিষদে অসাধারণ প্রতিবাদের দৃশ্য দেখা যায়। অনেক দেশের প্রতিনিধিদল নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে সাধারণ পরিষদ থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন: ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের ক্ষোভ, হরমুজ প্রণালি ইস্যুতে কড়া হুঁশিয়ারি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ চালু করে, যার সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের ফলে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি আরও তীব্র হয়।

আরও পড়ুন: আমিরাতে ঈদের নামাজ এবার কেবল মসজিদে, উন্মুক্ত স্থানে জামাত নয়

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালাচ্ছে, যার ফলে শত শত মানুষ নিহত হচ্ছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার যুদ্ধাপরাধ ও হত্যাযজ্ঞের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি।