আঞ্চলিক পরিস্থিতি ও পরমাণু প্রসঙ্গে মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ইরান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের কূটনীতিকরা পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি আরাগচি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি চলমান আঞ্চলিক সংকট, বিশেষ করে লেবানন ও গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দুই শীর্ষ কূটনীতিক ইসরাইলের অব্যাহত আগ্রাসন, যুদ্ধবিরতি লঙ্ঘন, এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান মানবতাবিরোধী অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন বলে জোর দেন।
ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কেও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার দেশের অবস্থান ও দৃষ্টিভঙ্গি মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
সূত্র: মেহের নিউজ





