মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান হবে, শবে বরাতের রাত হতে পারে যেদিন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ রোববার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যাবে না। ফলে শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রজবের ২৯তম দিন চলছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, শাবান মাসের অর্ধচন্দ্র আজ সূর্যাস্তের আগে অস্ত যাবে, তাই তা খালি চোখে দেখা সম্ভব নয়।

আরও পড়ুন: এপস্টেইন ফাইলসে বাংলাদেশের আইসিডিডিআরবি’র নাম

ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক, জানিয়েছেন, "আজ শাবানের চাঁদ খালি চোখে দেখা যাবে না। তবে কাল সোমবার এটি টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।"

তিনি আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো ও মৌরিতানিয়া-সহ কিছু দেশে সোমবার চাঁদ দেখা যাবে।

আরও পড়ুন: বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

শাবানের ১৫তম রাত শবে বরাত হিসেবে পালিত হয়। মধ্যপ্রাচ্যে এটি ৩ ফেব্রুয়ারি রাতে পালন করা হবে। বাংলাদেশে চাঁদ যদি কাল সোমবার দেখা যায়, তাহলে শবে বরাতও ৩ ফেব্রুয়ারি রাতেই অনুষ্ঠিত হবে। অন্যথায়, ৪ ফেব্রুয়ারি রাতে শবে বরাতের রাত পালিত হবে।