ট্রাম্পের হুমকিতে ইরানি জনগণ ভীত নয়: খামেনি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকিতে ইরানি জনগণ ভীত নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানো বা সামরিক ভঙ্গির মতো বক্তব্য ইরানকে ভয় দেখাতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) এ বক্তব্য দেন খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক

খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তা কেবল দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে ‘নতুন কিছু নয়’ উল্লেখ করে তিনি বলেন, অতীতেও যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী ও সামরিক অভিযানের কথা বলেছে। তবে ইরান এসব হুমকিতে কখনোই ভীত হয়নি।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত—যদি তারা যুদ্ধ শুরু করে, তাহলে এবার পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।

প্রসঙ্গত, মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ ‘সব বিকল্প বিবেচনায় রয়েছে’ বলে একাধিকবার মন্তব্য করেছেন। এসব বক্তব্যের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।