ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্টও ও ইসরায়েল। তেহরানের প্রাণকেন্দ্রে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তারা খবর পেয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আরও পড়ুন: ইরানে অভিযান চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প
ইরানি সাংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
আরও পড়ুন: ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
এদিকে, শনিবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে পুরো ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
অন্যদিকে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।





