ইরানে নিহত ১,০৯৭ বেসামরিক নাগরিক, দাবি এইচআরএএনএ’র
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এইচআরএএনএ’র দাবি, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
এছাড়া আরও কয়েক শত মানুষের মৃত্যুর খবর যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা





