যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: আব্বাস আরাঘচি
আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজে মার্কিন বাহিনীর হামলা বিশ্ব রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে। ইরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে, এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে ‘চরম মূল্য’ দিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় হামলাকে সমুদ্রের বুকে একটি নৃশংসতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ‘দেনা’ ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে অবস্থান করছিল। আন্তর্জাতিক জলসীমায় উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে অবস্থানকালে, কোনো ধরনের সতর্কতা ছাড়াই প্রায় ১৩০ জন নাবিকসহ জাহাজটিতে হামলা চালায় মার্কিন বাহিনী।
আরও পড়ুন: রাশিয়ার চার যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার দাবি, ক্ষয়ক্ষতির তথ্য
আরাঘচি উল্লেখ করেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, ভবিষ্যতে তারা এর জন্য অনুতপ্ত হবে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।





