নীলফামারী জেলা আইনজীবী সমিতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
পেশাগত ব্যস্ততার ফাঁকে আইনজীবীদের মাঝে আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে ‘নীলফামারী জেলা আইনজীবী সমিতি ফুটবল টুর্নামেন্ট’। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারীর বড় মাঠস্থ মিনি স্টেডিয়ামে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
আরও পড়ুন: আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশোনার একেএম শাহ্ আরেফিন। জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব এর সঞ্চালনায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, অ্যাডভোকেট হারেস মর্তুজা বাবুলসহ আরো অনেকে। সার্বিক তত্ত্বাবধায়ক ও পরিচালনায় ছিলেন এ্যাডভোকেট মো: তাইবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। কর্মব্যস্ততার বাইরে খেলাধুলা বিনোদনের পাশাপাশি সুস্থ্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা
এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকগণ, বিভিন্ন আদালতের আইনজীবী, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় মুখোমুখি হয় নীলফামারী সদর ল’ইয়ারস ইউনাইটেড ও ডোমার ল’ইয়ারস এসোসিয়েশন। উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলী ও মাঠে উপস্থিত আইনজীবীদের উল্লাসে পুরো মাঠ উৎসব মুখর রুপ নেয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট আইনজীবী সমাজের মধ্যকার মেলবন্ধন আরও সুদৃঢ় করবে। নীলফামারী সদর ল’ইয়ারস ইউনাইটেড খেলোয়াড় এ্যাডভোকেট মোস্তাফিজের ১ গোলে জয় লাভ করে। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা জজ কোর্ট চত্ত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





