যুদ্ধের মধ্যেই ইসরাইলে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইসরাইলের কাছে ১৫১ মিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বিদ্যমান জরুরি পরিস্থিতিতে ইসরাইলের কাছে দ্রুত অস্ত্র সরবরাহ করা প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন।
আরও পড়ুন: আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ চালানো হবে: মার্কিন অর্থমন্ত্রী
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (যুক্তরাষ্ট্র) জানায়, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে এবং একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার করতে সহায়তা করবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আরও পড়ুন: হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান
এই অস্ত্র প্যাকেজের মধ্যে বিভিন্ন ধরনের বোমা, সামরিক রসদ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত অঞ্চলটির সামরিক ও কূটনৈতিক পরিস্থিতিকে আরও প্রভাবিত করতে পারে।





