২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান
ইরান আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
নতুন সুপ্রিম লিডারের পদে তার ছেলে মোজতবা খামেনি-র নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আরও পড়ুন: টানা ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় ৯ কোটি মানুষ
ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর বৈঠক আহ্বান করা হবে।
অ্যাসেম্বলি সদস্য হোসেন মোজাফারি জানিয়েছেন, “ঐশ্বরিক সহায়তায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে কেউ যেন গুজব না ছড়ায়।”
আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ আলোচনায়
ইরানের সংবিধান অনুযায়ী, দেশটির সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর ন্যস্ত। এই পরিষদই নতুন সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার নাম চূড়ান্ত করে।





