তেহরানে নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
ছবিঃ সংগৃহীত
ইসরায়েল নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইরানের রাজধানী তেহরানে।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে এ হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরও পড়ুন: ইরানের মিসাইল হামলার মুখে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ অসহায়
এক্সে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে তারা ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।
এ ঘোষণার কিছুক্ষণ পরই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তেহরানের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরও পড়ুন: ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।





