ইরানের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ১১ স্থানে আঘাত হানল, নিহত ১

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরাইলের তেল আবিবকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে পরিচালিত এই হামলায় শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অন্তত ১১টি স্থানে আঘাত হানে। এতে ভবন, সড়ক ও যানবাহনের ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন: ইরানের হামলায় সৌদিতে মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, আহত ১২ সেনা

ইসরাইলের-এর অধীনস্থ হোম ফ্রন্ট কমান্ড জানায়, হামলার পর দ্রুত উদ্ধার ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। যেসব স্থানে সরাসরি আঘাত লেগেছে, সেখানে জরুরি সেবা দল মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: আমিরাতকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হামলার আগে দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নেগেভ মরুভূমি, ডিমোনা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলনসহ বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।