মার্কিন জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন জনগণের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি ইরানের অবস্থান ব্যাখ্যা করে বলেন, দেশটি কখনোই আগ্রাসন বা সম্প্রসারণবাদী নীতি অনুসরণ করেনি।

চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, আধুনিক ইতিহাসে ইরান কোনো যুদ্ধ শুরু করেনি। তবে দেশের ওপর হামলা হলে তা প্রতিহত করতে সবসময় দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে তুলে ধরার প্রবণতার তীব্র সমালোচনা করেন তিনি। তার দাবি, এ ধরনের উপস্থাপন ‘ঐতিহাসিক বাস্তবতার’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-তে প্রকাশিত ওই চিঠিতে তিনি আরও বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতার একটি উদাহরণ, যার নিজস্ব পরিচয় ও ঐতিহ্য রয়েছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে চিত্রায়ণের পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, শক্তিধর দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে এমন ধারণা তৈরি করছে।

তিনি আরও বলেন, এই ধরনের প্রচারণার মাধ্যমে সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্পকে টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এজন্যই একটি ‘শত্রু রাষ্ট্র’ তৈরি করে তা বৈধতা দেওয়ার প্রয়াস দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা