হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ নির্মাণ করছে ট্রাম্প প্রশাসন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে পরিকল্পিত নতুন বলরুম ও ভূগর্ভস্থ সামরিক বাঙ্কার নির্মাণ প্রকল্প নতুন বিতর্ক তৈরি করেছে। প্রাথমিকভাবে গোপন রাখা এই প্রকল্পের তথ্য আদালতের আইনি জটিলতার কারণে প্রকাশ করা হচ্ছে।

প্রকল্পের আওতায় হোয়াইট হাউসের প্রায় ৯০,০০০ বর্গফুট এলাকাজুড়ে একটি বলরুম নির্মাণের পরিকল্পনা ছিল, যার ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪০ কোটি মার্কিন ডলার। তবে বলরুমের দৃশ্যমান অংশের তুলনায় ভূগর্ভস্থ অংশ জটিল ও ব্যয়বহুল হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

নির্মাণকর্মীরা ইতোমধ্যে পুরোনো প্রেসিডেনশিয়াল ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (পিইওসি) ভেঙে নতুন, বড় ও আধুনিক স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই পিইওসি জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হতো।

ট্রাম্প জানিয়েছেন, তার পরিকল্পিত বলরুম মূলত ভূগর্ভস্থ সামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে। এখানে বোমা সংরক্ষণ, উন্নত চিকিৎসা সুবিধা, একটি হাসপাতাল, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং জীবাণু অস্ত্র মোকাবিলার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

তবে মার্কিন বিচারক জাজ রিচার্ড লিওন কংগ্রেসের অনুমোদন ছাড়া এই প্রকল্পের কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, হোয়াইট হাউসের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাজ চলতে পারে।

ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস জানায়, নির্মাণ কাজ থেমে গেলে প্রেসিডেন্টের নিরাপত্তায় ঘাটতি তৈরি হতে পারে। সংস্থার ডেপুটি ডিরেক্টর ম্যাথিউ রিচার্ড কুইন আদালতে জানিয়েছেন, প্রকল্প অসম্পূর্ণ থাকলে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হবে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা স্বীকার করেছেন, প্রকল্পের কিছু অংশ ‘টপ সিক্রেট’ হওয়ায় সম্পূর্ণ তথ্য প্রকাশ করা সম্ভব নয়। ফলে বাঙ্কারের প্রকৃত পরিধি, ব্যয় ও সামরিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস