‘খুব দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে’: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই যুদ্ধের সমাপ্তি দেখতে যাচ্ছে।
আরও পড়ুন: ‘তুই রাজাকার’ আদলে ভারতে ‘তেলাপোকা’ আন্দোলন, সামাজিক মাধ্যমে নতুন প্রতিরোধের ভাষা
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরান একটি চুক্তির জন্য আগ্রহী এবং দীর্ঘ উত্তেজনায় তারা ক্লান্ত হয়ে পড়েছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং তিনি আশা করছেন, পুরো পরিস্থিতির সমাধান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
এদিকে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নিয়ে দেশটির রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানো সীমিত করতে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমঝোতা ও সামরিক চাপ—দুই পথই একসঙ্গে খোলা রাখছে ওয়াশিংটন।





