ইরানি হামলায় মার্কিন দুই জাহাজ ও ৮ ট্যাংকার ক্ষতিগ্রস্ত
পারস্য উপসাগরে মার্কিন হামলার জবাবে দুইটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালির নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তারা।
আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এসব অভিযান পরিচালনা করা হয়। তাদের ভাষায়, ‘সন্ত্রাসী মার্কিন বাহিনীর’ আগ্রাসন ও উসকানির জবাব দিতেই পাল্টা অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও কম্পন
বিবৃতিতে বলা হয়, অভিযানে দুইটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এসব হামলায় জাহাজগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উৎসাহ ও সহযোগিতায় আরও ১০টি জাহাজ হরমুজ প্রণালির নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল বলে দাবি করেছে ইরান। ওই জাহাজগুলোও তাদের অভিযানের আওতায় এসেছে বলে জানানো হয়।
আরও পড়ুন: ইয়েমেনে ফের যুদ্ধের দামামা, সানা ও লোহিত সাগর নিয়ন্ত্রণে নতুন লড়াই
আইআরজিসি নৌবাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো তাদের বাহিনীর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
সূত্র: মেহের নিউজ





