এইচএসসি পাসে পাসপোর্ট অফিসে চাকরি

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৭ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে ৬টি শূন্য পদে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি এ চাকরির জন্য আবেদন শুরু হবে ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে এবং আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

দেশের সব জেলার স্থায়ী নাগরিকেরা বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

আরও পড়ুন: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৫

পদসংখ্যা: ৬টি

লোকবল নিয়োগ: ২৭ জন

আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর ২০২৫

অফিসিয়াল ওয়েবসাইট: https://dip.gov.bd

পদ ও যোগ্যতা:

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ১ জন (বেতন: গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০ টাকা) – স্নাতক বা সমমানের ডিগ্রি

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১০ জন (বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা) – এইচএসসি বা সমমান

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট – ৯ জন (বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা) – বাণিজ্যে স্নাতক

রেকর্ড কিপার – ২ জন (বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা) – স্নাতক বা সমমান

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ৪ জন (বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা) – এইচএসসি বা সমমান

ক্যাশ সরকার – ১ জন (বেতন: গ্রেড-১৮, ৮,৮০০-২১,৩১০ টাকা) – এসএসসি বা সমমান

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর।

আবেদন ফি: ১–৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা। তবে অনগ্রসর প্রার্থীদের জন্য সব পদের ফি ৫৬ টাকা।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন