ওয়ালটনে নিয়োগ: ম্যানেজার পদে আবেদন চলছে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজার (পোর্টফোলিও লিড)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১৬ এপ্রিল থেকে এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২০ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পদসংখ্যা নির্ধারিত না হলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
পদের জন্য আবেদন করতে প্রার্থীদের অ্যাকাউন্টিংয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যয় নির্ধারণ, আর্থিক বিশ্লেষণ, রিপোর্ট তৈরি এবং যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকার বসুন্ধরা এলাকায়। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে পারবেন।





