পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ট্রেনিং ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ০৩ জুন ২০২৬ থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২০ জুন ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচি) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এ ছাড়া এমআরএ কর্তৃক নিবন্ধিত এবং পিকেএসএফ সহযোগী কোনো স্বনামধন্য মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিভাগে ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতাসহ মোট ৭ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ

বেতন কাঠামো অনুযায়ী, শিক্ষানবিশকালীন সময়ে মাসিক ৬৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। ৬ মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭৫ হাজার ৪০ টাকা। পাশাপাশি মোবাইল বিল ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।

সংস্থার নীতিমালা অনুযায়ী স্থায়ী কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন এবং কর্মী কল্যাণ তহবিলের সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা পল্লী বিকাশ কেন্দ্রের নির্ধারিত প্রক্রিয়ায় ডাকযোগ অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপদ্ধতি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট https://pbk-bd.org থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬