মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার মার্কিন নাগরিক এনায়েত করিম রিমান্ডে
ছবিঃ সংগৃহীত
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত সোমবার (১৫ সেপ্টেম্বর) মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সকালেই রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী মামলায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এনায়েত করিম গত শনিবার সকাল সাড়ে ১০টায় রমনা মডেল থানা পুলিশ তাকে আটক করে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড





