ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে বলে জানা গেছে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।
আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই আইনজীবীর নিয়োগে নতুন করে রাষ্ট্রের আইনগত কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরও পড়ুন: প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট





