হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিষয়টি সুপ্রিম কোর্টের নোটিশেও প্রকাশ করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। পরবর্তী সময়ে তার স্থায়ী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: স্ত্রী মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের চার দিনের রিমান্ডে

ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। 

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় স্থায়ী নিয়োগ না পেলেও এবার তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক করা হলো।

আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের স্ত্রী, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের

সুপ্রিম কোর্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেবাশীষ রায় চৌধুরী এরই মধ্যে হাইকোর্টের বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করে আসছিলেন।