এসএসসি পাসেই ওয়ালটনে চাকরির ‍সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:০১ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে তিনজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এ পদে আগের চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মস্থলে ফুলটাইম দায়িত্ব পালন করতে হবে। কর্মস্থল হিসেবে কুমিল্লার মুরাদনগর ও ফেনী উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আড়ংয়ে ৫০০ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: অফিস সহকারী

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

পদসংখ্যা: ৩টি

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়স: কমপক্ষে ১৮ বছর

কর্মস্থল: কুমিল্লা (মুরাদনগর), ফেনী

কর্মক্ষেত্র: অফিস

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

দায়িত্ব ও অন্যান্য যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অফিস সহকারী হিসেবে সার্ভিস পয়েন্টে পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com