রংপুর সিটি ভোট ২৭ ডিসেম্বর

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২২ | আপডেট: ৬:৫৪ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন হবে ইভিএমে।

নির্বাচন কমিশন অফিসে সোমবার (৭ নভেম্বর) দুপুর দুইটায় এই তফসিল ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ৯ ডিসেম্বর।

পাশাপাশি এদিন পাঁচটি পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে সাধারণ ও শূন্য আসনের বিপরীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো ফরিদপুরের আলফাডাঙ্গা, পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার, ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন এ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।