বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৭:২০ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট সকালে ধানমন্ডি-৩২ নম্বরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।

আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি

সোমবার সকালে মাখোঁ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন তিনি।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে যোগদান শেষে গতকাল রবিবার প্রথমবারের মতো ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় সমঝোতা স্মারক সই এবং পরে যৌথ প্রেস ব্রিফিং হবে। এর পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অপরাহ্ণে তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাবেন।

আরও পড়ুন: ঢাকায় হাজীদের ফিরতি প্রথম ফ্লাইট পৌঁছেছে