শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ১-০ গোলে শেরপুর পৌরসভা দল সদর উপজেলা দলকে পরাজিত করে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন,  জেলা ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আহ্বায়ক মোঃ কামাল হোসেন সহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী  উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: জাতীয় কবি নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জে ক্রেস্ট ও সনদ পেল ৮০ শিক্ষার্থী

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্যা ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা এবং দর্শকদের জন্য ফ্রি কুপন এর মাধ্যমে সেরা দশজনক দর্শককে পুরস্কার দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ছিল স্মরণ কালের সর্বোচ্চ। খেলা বিকেল সাড়ে তিনটায় শুরু হলেও বেলা দুই টা থেকে স্টেডিয়ামের ভিতর ফুটবল প্রেমী দর্শকরা দলে দলে আসতে শুরু করে। একপর্যায়ে স্টেডিয়ামের গ্যালারির সকল আসন পরিপূর্ণ হলে দর্শকরা উপচে পড়া ভিড় ঠেলে মাঠের ভিতর প্রবেশ করে খেলা উপভোগ করেন।