দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, স্টাডি এবং ক্যারিয়ার বিষয়ক এক দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বাংলাদেশ এবং ইকরা কনসালটেন্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে শহরের  আজ দুপুর ১ টায় আলিশান কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জুন টি জিন। তিনি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা অর্জনের সুযোগ, স্কলারশিপ, ভাষা শেখার গুরুত্ব এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার বিভিন্ন সম্ভাবনার ওপর বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক তোয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার শেরপুরের পরিচালক আব্দুল কাদের,শেরপুর সরকারি কলেজে উপাধ্যক্ষ আকরাম হোসেন,শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাসুদুজ্জামান ও সাবেক জেলা পরিষদ সদস্য মাহমুদুল হাসান মুক্তা। 

এসময় বক্তারা বৱেন তরুণ প্রজন্মকে সঠিক উপায়ে ভাষা শিখে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন: জাতীয় কবি নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জে ক্রেস্ট ও সনদ পেল ৮০ শিক্ষার্থী

এসময় আরো উপস্হিত ছিলেন, নকলা জালমাহমুদ কলেজের সহকারি অধ্যাপক ডা. আনিসুর হক, অধ্যক্ষ মিজানুর রহমান, সেকান্দর আলী কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ। 

উক্ত সেমিনারে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শেরপুরের শিক্ষার্থীদের দক্ষিণ কোরিয়ায় নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ সুগম করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।