উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল আজ
উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। মে মাসে চার ধাপে এ নির্বাচন হবে- এ ঘোষণা নির্বাচন কমিশন আগেই দিয়েছিল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভার পর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তপসিল ঘোষণা করা হতে পারে।
বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৃহস্পতিবার কমিশন সভা আছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে।
আরও পড়ুন: ‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরাপদ’
অশোক কুমার দেবনাথ বলেন, বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি বাদ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কোনো পরিবর্তন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।
আরও পড়ুন: ভাষা, আত্মত্যাগ আর বাঙালির চিরন্তন চেতনার মাস ফেব্রুয়ারি





