কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৪ | আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। যারা গত ২৫ মার্চ অগ্রিম টিকিট পেয়েছেন তারাই আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ভিড় করেছেন কমলাপুরে।

স্টেশনে প্রবেশের জন্য বাঁশ দিয়ে নির্মাণ করা আলাদা অস্থায়ী গেটের সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন রেলওয়ের নির্ধারিত কর্মকর্তারা। সেখানেই ঈদ যাত্রার জন্য স্টেশনে আসা যাত্রীর টিকিট চেক করে ভেতরে দিকে প্রবেশ করানো হচ্ছে। তবে টিকিট ছাড়া ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না।

আরও পড়ুন: পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। কোনো ট্রেন আজ দেরিতেও ছাড়েনি। সবমিলিয়ে এখন পর্যন্ত অবস্থা খুবই ভালো। আশা করছি যাত্রীরা এবারের ঈদ যাত্রা উপভোগ করবেন।