বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত বহাল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হলো বহু বিতর্কিত 'ইসরায়েল ব্যতীত' শর্ত। রোববার (১৩ এপ্রিল) একটি সরকারি নির্দেশনায় জানানো হয়, পাসপোর্টে পূর্বের ন্যায় “এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত”এই শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই নির্দেশনায় বলা হয়, "উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ’ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

উল্লেখ্য, আগে বাংলাদেশি পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকত যে এটি বিশ্বের সকল দেশের জন্য বৈধ, তবে ইসরায়েল ছাড়া। কিন্তু ২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ই-পাসপোর্ট চালু করার সময় পাসপোর্ট থেকে এই শর্তটি বাদ দেয়, যা নিয়ে দেশে-বিদেশে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। তবে ওই সময় সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও স্পষ্ট হলো বাংলাদেশের সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা স্বীকৃতি দেওয়ার পথে নেই।

আরও পড়ুন: নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি