কোনো পক্ষের নির্দেশে কাজ করবে না নির্বাচন কমিশন: সিইসি
নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করার জন্য কোনো নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে ইসি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
সিইসি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কমিশন এগিয়ে যাচ্ছে। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আস্থা ধরে রাখতে চাই।
এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন।”
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামীর জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোটগ্রহণ বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে।





