বাড্ডা থানায় পুলিশ মালামাল ও গুলি চুরি: ৭ জন সাময়িক বরখাস্ত, ওসি প্রত্যাহার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড শটগানের গুলি চুরি হয়। ঘটনায় বাড্ডা থানার এক উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশ ফোর্সরা আশ্রম ও মন্দির সংলগ্ন নির্মাণাধীন দোতলায় ডিউটি করছিলেন। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। ব্যাগগুলোর একটি তে ৩০ রাউন্ড শটগানের গুলি ছিল।

আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

পরে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জায়গা থেকে চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। চুরি যাওয়া গুলি অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হলেও এটি স্পষ্ট দায়িত্বে অবহেলা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

এই ঘটনার প্রেক্ষিতে ডিএমপি জানিয়েছে, সকল বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তার নিরাপত্তা এবং তদন্তের স্বার্থে সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।