প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের এই বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বৈদেশিক ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে: অতিরিক্ত প্রেস সচিব

বৈঠকে বিএনপির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

এর আগে জরুরি বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ৩৩টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছে ঐকমত্য কমিশন।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’