ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি: ইশরাক হোসেন
ক্ষমতায় এলে বিএনপি দেশের ৩১ দফা বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
ইশরাক হোসেন বলেন, “নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শেখ হাসিনার বিচারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে।”
তিনি আরও বলেন, “ষড়যন্ত্র না করে সকল রাজনৈতিক দলকে ভোটের মাঠে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
বিএনপি মনোনীত এই প্রার্থী আরও উল্লেখ করেন, “স্বৈরশাসনের সময় যারা বহু মানুষ হত্যা করেছে, আমি চাই আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখার সুযোগ পাব।”





