খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এনজিও অধ্যাদেশ অনুমোদন পুলিশ আইন ফেরত
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় পরিবর্তন এসেছে। এর ফলে এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং বিদেশি অনুদান অবমুক্তির শর্তও আগের তুলনায় শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। সংশোধিত আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে বলে সভায় জানানো হয়।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
এ ছাড়া, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া সভায় উপস্থাপন করা হয়। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে সংশোধন করে পরবর্তী পরিষদ সভায় তুলতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে অবহিত করেন যে, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি জানান, দুই–তিন দিনের মধ্যেই তাঁরা দেশে ফিরবেন।





