নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে-স্কেল সংক্রান্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পে-স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

ড. সালেহউদ্দিন আহমেদ গণভোট প্রসঙ্গে বলেন, “গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে। আমি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছি।”

আরও পড়ুন: ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।

সাথে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।