মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে প্রশাসনের উচ্চস্তরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবরের আদেশের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. শেখ আব্দুর রশীদের (পরিচিতি নম্বর-১৫৩০) বাকি মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রজ্ঞাপনটিতে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগে অনুলিপি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী