দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজনের ঘোষণা: স্থানীয় সরকার মন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:২৫ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যত দ্রুত সম্ভব পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়-এ দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মন্ত্রিসভায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাসসহ যে অবনতি হয়েছে, তা মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে জামায়াতের পুষ্পস্তবক অর্পণ