মব পুরোপুরি বন্ধ তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে: নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপের সময় বলেন, “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে তা সঙ্গে সঙ্গে তদন্ত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। দাবি আদায়ের নামে কাউকে সহিংসতা চালাতে দেওয়া হবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা যাবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও ধারাকে অব্যাহত রাখতে চাই।”

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।”

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্ত্রী মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়।