একই সাথে ৯ সচিবের নিয়োগ বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন, মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) ও ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)। 

আরও পড়ুন: দেরিতে অফিসে এলে শাস্তি: আইন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী