শ্রীপুরে বাজার তদারকি জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে গাজীপুরে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের মূল্য এবং সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অসাধু মুনাফা রোধে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

পাশাপাশি ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল। তিনি বলেন, রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

এ ছাড়া গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।