১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: দুই রাষ্ট্রদূতের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ১০ মার্চের বগুড়া কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, “উপনির্বাচন চলাকালীন ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।”





