দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে এবং স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাই যাবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ Emirates, Air India-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।





