হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি বলেন, একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে কৃষি ও শিল্প—উভয় ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেই সঙ্গে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পাট চাষিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর উচ্চ ফলনশীল পদ্ধতি অনুসরণ করে পাট চাষ করতে হবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকেরাও আর্থিকভাবে লাভবান হবেন।

আরও পড়ুন: উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ

উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী নতুন স্বাস্থ্যসম্মত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কম খরচে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ বাড়ানোরও তাগিদ দেন তিনি।

তরুণ প্রজন্মের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী পরিচিত করতে হবে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় পণ্যের নতুন বাজার তৈরি করারও আহ্বান জানান তিনি।