ঈদে নিরবচ্ছিন্ন পানি ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করতে ওয়াসার হেল্পডেস্ক চালু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময়ে নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ওয়াসা।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে সেবা কার্যক্রম সচল রাখতে প্রতিটি জোনে হেল্পডেস্ক চালু করা হয়েছে। এসব হেল্পডেস্ক প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা

ঢাকা ওয়াসা জানিয়েছে, পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট জোনের হেল্পডেস্ক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, ঈদের সময় নগরবাসীর ভোগান্তি কমাতে এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য এই হেল্পডেস্কগুলো কাজ করবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ