আরো ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার (৩১ মার্চ)  তারিখে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা জেলা পরিষদ আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

প্রজ্ঞাপনে মোট ১৪ জনকে বিভিন্ন জেলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলার জন্য মনোনীত ব্যক্তিরা।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু

তালিকা দেখতে এখানে ক্লিক করুন