সংসদে ‘তিমি-হাঙর’ মেন্যুর কথা বলতেই হাসির রোল
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মধ্যাহ্নভোজের আমন্ত্রণকে ঘিরে তৈরি হলো হাস্যরসের পরিবেশ। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতির আগে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম।
জুমার নামাজের পর সংসদ সদস্য ভবনের এলডি হলে আয়োজিত আপ্যায়নে অংশ নিতে সদস্যদের আহ্বান জানান তিনি। একইসঙ্গে স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন চিফ হুইপ।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি
এ সময় কয়েকজন সংসদ সদস্য আপ্যায়নের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, “আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে এনেছি, আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।” তার এই মন্তব্যে অধিবেশন কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
চিফ হুইপ আরও বলেন, বিকেলে আবার অধিবেশন শুরু হবে, তাই সবাইকে নামাজের পর একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সংসদের আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও এমন রসিকতায় সাময়িক স্বস্তির আবহ তৈরি হয়।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা





