রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ৩ সেনা কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য এই তিন কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের আগের দায়িত্বের পরিবর্তে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে ন্যস্ত করা হলো।
তবে কোন কোন দেশে তাঁরা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন এবং তাঁদের প্রত্যাহারের পেছনে আলাদা কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।
আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি





