নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (১৪৫ শেরপুর-৩) ও মোঃ রেজাউল করিম বাদশা (৪১ বগুড়া-৬) কে শপথ বাক্য পাঠ করান।

রবিবার (১২ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: ১৪ মে প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন৷ 

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাম নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক